বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (baec)
সরকারি চাকুরি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সরকারি চাকুরি প্রত্যাশীদের জন্য সুখবর! বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্বখাতের অধীনে মোট ৯২টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হবে । আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ০৭ মে ২০২৬, সকাল ১০:০০ টা ।
  • আবেদনের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকাল ০৫:০০ টা ।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ।

পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা:

পদের নামপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতা
১. সায়েন্টিফিক অফিসার (গ্রেড-৯)৩০টিসংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রি (কমপক্ষে ৩টি প্রথম বিভাগসহ)
২. ইঞ্জিনিয়ার (গ্রেড-৯)১৭টিসিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও কেমিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং
৩. মেডিকেল অফিসার (গ্রেড-৯)২৬টিকমপক্ষে ৬০% নম্বরসহ এমবিবিএস ডিগ্রি
৪. কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬)০৯টিএইচএসসি পাস এবং কম্পিউটারে নির্ধারিত টাইপিং গতি
৫. ল্যাবরেটরী অ্যাটেনডেন্ট (গ্রেড-১৯)৩২টিএসএসসি (বিজ্ঞান) অথবা ৬ মাসের ট্রেড সার্টিফিকেট
৬. জেনারেল অ্যাটেনডেন্ট (গ্রেড-২০)০৮টিঅষ্টম শ্রেণী পাস
৭. স্যানিটারী অ্যাটেনডেন্ট (গ্রেড-২০)০৮টিঅষ্টম শ্রেণী পাস

c00bdee7 4d9b 40d3 9fb5 6210a9e69f9f page 0001
rsz c00bdee7 4d9b 40d3 9fb5 6210a9e69f9f page 0002
c00bdee7 4d9b 40d3 9fb5 6210a9e69f9f page 0003 (1)

আবেদনের বয়সসীমা:

০৭ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে । তবে বিভাগীয় প্রার্থী ও বিশেষ কোটার ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স শিথিলযোগ্য

আবেদন করার নিয়ম:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে baec.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে । অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না

আবেদন ফি:

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে:

  • ১ থেকে ৩ নং পদের জন্য: ২২৩/- টাকা (সার্ভিস চার্জসহ) ।
  • ৪ নং পদের জন্য: ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ) ।
  • ৫ থেকে ৭ নং পদের জন্য: ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ) ।

সতর্কতা: শেষ তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে । পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ওয়েবসাইট (www.baec.gov.bd) এ পাওয়া যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *