বাংলাদেশ নৌবাহিনী
সরকারি চাকুরি

বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন — বি-২০২৬ ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেইলর্স ফর ডকইয়ার্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনী বি-২০২৬ ব্যাচে টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেইলর্স ফর ডকইয়ার্ড পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সকল জেলার যোগ্য পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

📋 পদের নাম, ট্রেড ও শূন্যপদ

ইঞ্জিনিয়ারিং শাখা — DE/ME-2

ট্রেডসংখ্যা
প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং
শিপরাইট
অর্ডন্যান্স
ইলেকট্রিক্যাল
রেডিও ইলেকট্রিক্যাল
মোট১০ জন

DE/ME-2(S) — শিপরাইট শাখা

ট্রেডসংখ্যা
কার্পেন্টার২ জন
প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং

DE/EN-2 — ইলেকট্রিক্যাল শাখা

ট্রেডসংখ্যা
জেনারেল ইলেকট্রিশিয়ান৬ জন
জেনারেল ইলেকট্রনিক্স৬ জন

DE/IRN-2 — রেডিও ইলেকট্রিক্যাল

ট্রেডসংখ্যা
ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স১ জন

sailor and modc (navy) admission b 2026 batch circular

✅ আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ০৬ মাসের ট্রেড কোর্সধারী অথবা এসএসসি (ভোকেশনাল)।

জিপিএ: নূন্যতম ৩.০০

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ট্রেডে ০৬ মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা।

বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা: বিবাহিত বা অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব: বাংলাদেশি পুরুষ নাগরিক।

সাঁতার: জানা আবশ্যক।


📏 শারীরিক যোগ্যতা (সকল পদের জন্য)

বিষয়মান
উচ্চতা১৬২.৫ সেন্টিমিটার (৫’-৪”)
বুকের মাপ৭৬-৮১ সেমি, সম্প্রসারণ ৫ সেমি
ওজনবয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের দৃষ্টি৬/৬

❌ অযোগ্যতা

নিচের যেকোনো শর্ত প্রযোজ্য হলে আবেদন করা যাবে না —

  • কোনো মামলায় দোষী সাব্যস্ত বা বিচারাধীন থাকলে
  • সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে
  • দ্বৈত নাগরিকত্ব থাকলে
  • সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে

💰 চাকরির সুবিধাদি

বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিলে যেসব সুবিধা পাবেন —

  • ✅ সরকার নির্ধারিত বেতন ও ভাতা
  • ✅ বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসা
  • ✅ পারিবারিক রেশন সুবিধা
  • ✅ অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটি
  • ✅ নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ
  • ✅ বিদেশে প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরের সুযোগ
  • ✅ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের সুযোগ
  • ✅ বিদেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ প্রাপ্তির সুযোগ
  • ✅ উন্নত বাসস্থান ও সামরিক হাসপাতালে চিকিৎসা সুবিধা
  • ✅ কর্মকালীন মৃত্যু বা পঙ্গুত্বে বীমা ও বেনেভোলেন্ট ফান্ডের সুবিধা

🗓️ পরীক্ষার তারিখ ও কেন্দ্র

কেন্দ্রের নামপরীক্ষার তারিখপরীক্ষা
বানৌজা তিতুমীর, খালিশপুর, খুলনা৭ ও ৮ জুন ২০২৬ (সকাল ০৮০০)প্রাথমিক বাছাই
বানৌজা তিতুমীর, খুলনা৯ জুন ২০২৬ (সকাল ০৮০০)লিখিত পরীক্ষা
বানৌজা মোংলা, দিগরাজ, বাগেরহাট১০ জুন ২০২৬ (সকাল ০৮০০)চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা
বানৌজা মোংলা, বাগেরহাট১১ জুন ২০২৬ (সকাল ০৮০০)ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা

🌐 অনলাইনে আবেদন পদ্ধতি

আবেদনের তারিখ: ০৩ মে থেকে ২৩ মে ২০২৬

১. www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করুন ২. Apply Now / Check Now বাটনে ক্লিক করুন ৩. Sign Up / Sign In করুন ৪. Job Description পড়ে Apply Now বাটনে ক্লিক করুন ৫. ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ৩০০ টাকা আবেদন ফি পরিশোধ করুন

  • (Visa, Master Card, American Express, Nexus, বিকাশ, নগদ, রকেট, TAP, OK Wallet গ্রহণযোগ্য) ৬. সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন ৭. নাবিক-২ ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করুন ৮. নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ কেন্দ্রে উপস্থিত থাকুন

📄 প্রয়োজনীয় কাগজপত্র

  • শিক্ষাগত যোগ্যতার সনদ (মূল/সত্যায়িত)
  • মার্কশিট (মূল/সত্যায়িত)
  • জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত)
  • অভিভাবকের সম্মতিপত্র (চেয়ারম্যান/কাউন্সিলর/কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত)
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি — নিজের ১৫ কপি, পিতার ১ কপি, মাতার ১ কপি (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)
  • নাগরিকত্ব ও চারিত্রিক সনদ
  • ট্রেড কোর্স সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • চাকরির অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে — নিয়োগকর্তার ছাড়পত্র

⚠️ সতর্কতা

বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন।

  • কোনো ব্যক্তি চাকরির নিশ্চয়তা দিয়ে টাকা দাবি করলে বুঝবেন আপনি প্রতারিত হচ্ছেন
  • নৌবাহিনীতে ভর্তি শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী রিক্রুটিং টিমের মাধ্যমে হয়
  • যেকোনো প্রকার সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে

প্রতারণার অভিযোগ জানাতে কল করুন: 📞 02-9836141-9 (Ext. 2147) অথবা 01769-702145


📞 যোগাযোগ

পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ 📞 ফোন: 02-9836141-9 (Ext. 2215) ☎️ হেল্প লাইন: 09613462215 (সকাল ০৮০০ – দুপুর ১৪৩০) 📱 01769702215 (সকাল ০৮০০ – রাত ২০০০) 🌐 www.joinnavy.navy.mil.bd


সর্বশেষ আপডেটের জন্য Lastjobnews.com-এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *